প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন মেয়েকে। আর এই কারণেই প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে  বাবার গলা টিপে হত্যা করল মেয়ে। এমনই ঘটনা ঘটেছে ভারতের বিহারের পূর্নিয়া জেলার মীরগঞ্জ থানা এলাকায়। ঘটনায় দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।

মীরগঞ্জ থানার পুলিশ আধিকারিক শনিবার জানিয়েছেন, রঙ্গপুরা গ্রামের দীননাথ চৌহান বাড়ির সকলের সঙ্গেই রাতে ঘুমিয়েছিলেন। রাতে ঘুম ভেঙে মেয়েকে তার ঘরে দেখতে না পেয়ে বাড়ির বাইরে বেরোন তিনি। বাড়ির বাইরে প্রেমিক মুরারী যাদবের সঙ্গে মেয়েকে আপত্তিকর অবস্থায় দেখতে পান তিনি। এতে দুজনের ঘাবড়ে যায়। এরপরই দুজনে দীননাথকে গলা টিপে হত্যা করে।

এরপর সকালে দীননাথের পত্নী থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্তে নেমে পুলিশ দুজনকে গ্রেফতার করে। পুলিশের দাবি, অভিযুক্তরা তাদের দোষ কবুল করেছে। এবিপি আনন্দ

 

ইআর