চরম ঝুঁকি এবং হুমকির মুখে এখনো ভোট কার্যক্রম চালিয়ে যাচ্ছে আফগানিস্তান। তিন বছর আগে যে নির্বাচন হওয়ার কথা 

রাজনৈতিক বিশৃংখলা আর নিরাপত্তার অভাবে সেটা তিন বছর পর হচ্ছে। তাও তিন ভাগের দুই ভাগ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

নিরাপত্তার অভাবে বাকি ১ ভাগ কেন্দ্রের ভোট গ্রহণ আপাতত স্থগিত রয়েছে। আফগানিস্তানে এই নির্বাচন অনেক প্রতিক্ষীত ও হুমকির মুখে থাকা নির্বাচন। গত ১৭ বছরের মধ্যে সুষ্ঠুভাবে কোন নির্বাচন দিতে পারেনি এই দেশটি।

তার প্রধান কারণ হিসেবে ধরা হয় স্থানীয় সরকার বিরোধী তালেবান গোষ্ঠি। যারা এই নির্বাচন নিয়েও আত্মঘাতী হামলা চালায়। এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তাদের আত্মঘাতী হামলায় এখন পর্যন্ত প্রায় ১৭০ জন নিহত হয়েছে।

শনিবার ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বেশ কয়েকটি প্রদেশের ভোটকেন্দ্রে আত্মঘাতী হামলা হয়। দিনভর এ হামলায় হতাহতের সংখ্যা দাঁড়ায় ১৭০ জন। রাজধানী কাবুলের একটি ভোট কেন্দ্রে এ আত্মঘাতী হামলায় ১৫ জন নিহত হয়।আহত ২০ জন।

কুন্দুজে নিহত হয় ৩ জন, আহত ৩৯। পশ্চিমাঞ্চলীয় প্রদেশের নানগড়েও ৮টি বিস্ফোরণ শোনা যায়। সেখানে নিহত ২, আহত ৫। এসব কারণে ভোটের দিন আরও একদিন বড়ানো হয়েছে। কিছু প্রদেশে আজও ভোটগ্রহণ চলবে। ১০ নভেম্বর প্রাথমিক ফল প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রায় ১৭ বছর পর নিরাপত্তা ও তালেবানদের হুমকির মুখেই শেষপর্যন্ত আফগানিস্তানে সংসদীয় নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হল।

এবারের নির্বাচনে ২৫০টি আসনের জন্য অনেক নারীসহ ২৫০০ জনেরও বেশি ভোট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেশিরভাগ ভোট প্রার্থীই তরুণ ও শিক্ষিত। সংঘাতময় দেশটিতে পরিবর্তন আনার বার্তা দিয়েছেন তারা। বেশিরভাগ আফগানই মনে করেন সব রাজনীতিবিদই দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর।

ভোটের আগে আগে নির্বাচনী প্রচারণার সময়েই প্রাণ হারিয়েছে ১০ জন। তবে কান্দাহার প্রদেশের পুলিশ প্রধানের হত্যাকাণ্ডের ঘটনায় সেখানে ভোটগ্রহণ এক সপ্তাহ পেছান হয়েছে। দেহরক্ষীর গুলিতে নিহত হন পুলিশ প্রধান জেনারেল আবদুল রাজিক।

নির্বাচনকে সামনে রেখে নব্বই লাখ ভোটারের তালিকা তৈরি করা হয়েছে। সেখানকার সময় সকাল ৭টার দিকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ৭০০০টি ভোট কেন্দ্রের মধ্যে নিরাপত্তার সংশয়ের মধ্যেই খোলা ছিল ৫০০০ ভোট কেন্দ্র। তালেবান জঙ্গিরা এই ভোটকে ‘মিথ্যা’ নির্বাচন অ্যাখ্যা দিয়ে বয়কট করতে বলেছে সবাইকে। আইএসও এ বিষয়ে তাদের অনুসরণ করেছে। ভোটকে কেন্দ্র করে অন্তত ৫৪ হাজার নিরাপত্তাকর্মীকে নিয়োগ দেয়া হয়েছে।

জেড