ইসলামবিরোধী মন্তব্য করায় ৬ অস্ট্রেলিয়ান নৌ কর্মকর্তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দেশটি। তারা ফেসবুকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন। মঙ্গলবার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।
অস্ট্রেলিয়ার নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল রে গ্রিগস এ ব্যাপারে বলেছেন, "সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন কর্মকর্তার আপত্তিকর মন্তব্যের বিষয়টি প্রমাণিত হয়েছে। এসব মন্তব্য আমাদের মূল্যবোধের সাথে খাপ খায় না।"
তিনি আরো বলেন, "কয়েকজন নাবিককে তাদের চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে জানানো হয়েছে কেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আরো কয়েকজনকে নিয়মতান্ত্রিক শাস্তি (ডিসিপ্লিনারি পানিশমেন্ট) দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও নেয়া হয়েছে।"
বহিষ্কৃত হওয়া এসব কর্মকর্তার সাথে অস্ট্রেলিয়ান ডিফেন্স লীগ (এডিএল) নামের উগ্র ডানপন্থী দলের যোগাযোগ আছে। কিন্তু এর আগে কেউ তা স্বীকার করেনি। পরবর্তীতে যখন একজন কর্মকর্তা ফেসবুকে এডিএল-এর এক সদস্যের পোস্টে কমেন্ট করেন তখন বিষয়টি পরিষ্কার হয়। ওই পোস্টে অস্ট্রেলিয়ায় আগত অভিবাসীদের নিয়ে কটাক্ষপূর্ণ মন্তব্য করা হয়। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ০৮ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ [/b]
আন্তর্জাতিক
ইসলাম অবমাননার দায়ে ৬ অস্ট্রেলীয় নৌ কর্মকর্তাকে বহিষ্কার
ইসলামবিরোধী মন্তব্য করায় ৬ অস্ট্রেলিয়ান নৌ কর্মকর্তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দেশটি। তারা ফেসবুকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন। মঙ্গলবার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।





