বান্ধবীকে আত্মহত্যায় সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে ব্রিটিশ এক তরুণীর বিরুদ্ধে। ঘটনাটি গত জানুয়ারিতে ঘটলেও গতকাল সোমবার অভিযোগ গঠন করা হয়। খবর মিরর অনলাইনের।
২২ বছর বয়সী মাইলি কলার নামের এক তরুণী তার ২১ বছর বয়সী ঘনিষ্ঠ বান্ধবী এমা ক্রসম্যানকে আত্মহত্যায় সহযোগিতা করেন। পুলিশ গত ১৫ জানুয়ারি লেইসেস্টার স্ট্রিটের একটি ফ্ল্যাট থেকে এমার লাশ উদ্ধার করে।
ঘটনার পরপরই বান্ধবী মাইলিকে আটক করে পুলিশ। এরপর তিনি জামিনে ছিলেন। তবে, তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আত্মহত্যায় সহযোগিতার অভিযোগ এনে অভিযোগপত্র দাখিল করেছে। সূত্র: মিরর অনলাইন
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





