ইউক্রেনের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ওলেকজান্দার তুরছিনভ। রাশিয়ার পার্লামেন্ট ইউক্রেনে সেনা অভিযানের ব্যাপারে ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্তকে সমর্থন দেয়ার পরে এই সতর্কতা জারি করলেন ওলেকজান্দার।
রাশিয়ার এই সিদ্ধান্তে এই অঞ্চলে আরেকটি সংঘাত অনিবার্য হয়ে পড়ছে। যেকোন মুহূর্তে সংঘাত ছড়িয়ে পড়তে পারে পূর্ব ইউরোপজুড়ে। আর এটি হলে এর প্রভাব পড়বে সমগ্র ইউরোপে। ইউক্রেনের এই পরিস্থিতিতে চরম উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করছে পশ্চিমা বিশ্ব।
এদিকে, ইউক্রেনে সেনা মোতায়েনের সিদ্ধান্তের প্রতিবাদে ব্রিটেন তার দেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে।
এমতাবস্থায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা বলা কঠিন। প্রতি মুহূর্তে উত্তেজনা চড়াচ্ছে অঞ্চলটিতে। রাশিয়া ইউক্রেনের ব্যাপারে কোন ছাড় দিবে বলে মনে হয় না। ভ্লাদিমির পুতিন যেকোন উপায়ে ইউক্রেনের উপর প্রভাব ধরে রাখতে আগ্রহী। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]