তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শহর ইস্তানবুলে মেয়র হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

স্থানীয় নির্বাচনে রাজধানী আঙ্কারায় বড় ধরনের পরাজয়ের পর দেশটির সবচেয়ে বড় শহর ইস্তানবুলে অল্পের জন্য জয় পেয়েছে রিসেপ তাইয়েপ এরদোগানের দল একে পার্টি। তবে নির্বাচনের ফল ঘোষণার আগেই ইস্তানবুলে পরাজয় স্বীকার করে নিয়েছিলেন এরদোগান। খবর রয়টার্সের।

ইস্তানবুল থেকে এরদোগানের রাজনীতি জীবনের শুরু। এছাড়া ১৯৯০ সাল থেকে বেশ কয়েকবার মেয়র হয়েছিলেন তিনি।

এদিকে বিশেষজ্ঞদের মতে, রাজধানীতে পরাজয়ের মাধ্যমে মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেন এরদোগান।

এরদোগান বিগত ১৬ বছর ধরে শক্তহাতে তার দেশ শাসন করছেন। রোববারের (৩১ মার্চ) এই নির্বাচন সামনে রেখে গত দুই মাস ধরে তিনি নিরলসভাবে জনসংযোগ চালিয়েছেন। তিনি এই নির্বাচনকে বেঁচে থাকার সম্বল বলে আখ্যায়িত করেছিলেন।

তুরস্কের আঙ্কারায় বিরোধীদলীয় পার্টি সিএইপির প্রার্থী মনসুর আব্বাস জয়ী হয়েছেন। তবে ইস্তানবুলে দুই দলের মধ্যে হাডাহাড্ডি লড়াই হয়েছে। এখনও পরিষ্কারভাবে বলা যাচ্ছে না কোন দল জয়ী হবে।

আঙ্কারায় এরদোগানের ইসলামীভিত্তিক দলটির পরাজয় হলে এটি তার জন্য একটি বড় ধরনের আঘাত হতে পারত। এছাড়া ইস্তানবুলে এরদোগানের দলের জয়-পরাজয় তার কাছে খুব বড় ধরনের বিষয়। কারণ এরদোগানের রাজনীতি জীবনের শুরু এখান থেকেই। এছাড়া ১৯৯০ সালে তিনি ইস্তানবুলের মেয়র ছিলেন।

এদিকে গতকাল স্থানীয় সরকার নির্বাচনে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার ভোট দেন। সংসদের পাঁচ দলের বাইরে আরও সাত দল লড়েছে এবারের নির্বাচনে।

এমবি