পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র।
শুক্রবার (২৪ এপ্রিল) রাশিয়ান হাইকমিশনের এই শাখার ডিরেক্টর ম্যাক্সিম দোব্রখোতভ্ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বিভাগের প্রধান প্রশান্ত কুমার বর্মণ এ শুভেচ্ছা জানান।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় রাশিয়ান বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ম্যাক্সিম দোব্রখোতভ্ বলেন, পবিত্র রমজান উপলক্ষে আপনাদের সবাইকে জানাই উষ্ণ শুভেচ্ছা। এই বিশেষ মাসটি আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য চিরকালীন সুখ, সাফল্য এবং গৌরব বয়ে আনুক। একইসঙ্গে বর্তমান পরিস্থিতিতে আমি সবার সুস্বাস্থ্য ও সুরক্ষা কামনা করি।
রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র বা আরসিএসসি রুশ সরকারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশে রুশ ভাষা, কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি প্রচার-প্রসার এবং পরিচিতির লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি সাংস্কৃতিক কেন্দ্র। একইসঙ্গে রাশিয়ায় উচ্চ শিক্ষার ক্ষেত্রেও বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি।
এমবি





