যুক্তরাষ্ট্রগামী যাত্রীবাহী বিমানে জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তা তল্লাশি জোরদারের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ হঠাৎ করেই এ সতর্কতামূলক নির্দেশনা জারি করে।
সুনির্দিষ্ট নয় এমন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে,যাত্রীবাহী বিমানে বিস্ফোরণের জন্য পাদুকা বোমা ব্যবহার করার আশঙ্কা করা হচ্ছে। যাত্রীবেশে জুতার মধ্যে বিস্ফোরক নিয়ে বিমানে ওঠার চেষ্টা করা হতে পারে বলে সতর্ক বার্তায় বলা হয়েছে।
কোন বিমান পরিবহন সংস্থা বা কোন দেশ থেকে আসা ফ্লাইটে এমন চেষ্টা করা হতে পারে,এ ব্যাপারে কোনো তথ্য সতর্ক বার্তায় দেওয়া হয়নি।
২০০১ সালে হ্যারি রিড নামের একজন বিমানযাত্রী মায়ামিগামী ফ্লাইটে জুতার মধ্যে লুকিয়ে রাখা বিস্ফোরক ব্যবহারের চেষ্টা করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পর থেকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে যাত্রীদের জুতা খুলে তল্লাশি করা হয়। নতুন করে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সতর্ক বার্তার পর যুক্তরাষ্ট্রগামী বিমান যাত্রীদের ডিপার্টিং বিমানবন্দরেও অতিরিক্ত তল্লাশিতে পড়তে হবে বলে মনে করা হচ্ছে।
বুধবার ইউরোপসহ অন্যান্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা যাত্রীরা জানান,বিমানে ওঠার আগে তাঁদের দীর্ঘ তল্লাশিতে পড়তে হয়েছে। নতুন করে জারি করা এ সতর্ক বার্তা ঠিক কত দিনের জন্য বলবত থাকবে,তা জানানো হয়নি।
ঢাকা, ২১ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
যুক্তরাষ্ট্রগামী যাত্রীবাহী বিমানে নিরাপত্তা জোরদার
যুক্তরাষ্ট্রগামী যাত্রীবাহী বিমানে জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তা তল্লাশি জোরদারের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ হঠাৎ করেই এ সতর্কতামূলক নির্দেশনা জারি করে।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ২ বাংলাদেশির জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক। তারা হলেন জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান ও কানেকটিকাটের স্টেট সিনেটর এমডি মাসুদুর রহমান। অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারের আইনসভার সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খানের আসনের ফল এখনো নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড গড়লেন যেসব মুসলিম প্রার্থী
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে একাধিক ঐতিহাসিক অর্জনের সাক্ষী হয়েছে দেশটির রাজনীতি। প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হওয়া থেকে শুরু করে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায় ফিলিস্তিনি ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম প্রতিনিধির প্রবেশ—এবারের নির্বাচনে মুসলিমদের অংশগ্রহণ ও সাফল্য নতুন মাত্রা পেয়েছে। পাশাপাশি নারী, কৃষ্ণাঙ্গ, আদিবাসী ও এলজিবিটিকিউ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বেও তৈরি হয়েছে বেশ কয়েকটি নতুন নজির।
ভোরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ
ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। নাইটক্লাব, দোকান, স্টেডিয়াম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন জনসমাগমস্থলে হামলার ঘটনায় উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে আতঙ্কে।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬টির বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
















