আমার সম্পর্কে করা ভাল নিউজগুলো সবসময় লুকিয়ে রাখে গুগল। পাশাপাশি তারা আমার নেগেটিভ নিউজগুলোকে প্রমোট করে। যেটা কোনভাবেই ঠিক নয়। আমি অতি শীঘ্রই এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
মঙ্গলবার বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলের প্রতি এমনই অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ‘ট্রাম্প নিউজ’ দিয়ে গুগলে সার্চ দিলে কেবল ভুয়া মিডিয়ার ভুয়া সংবাদগুলো আসে। কিন্তু আমাকে নিয়ে যে ভাল সংবাদগুলো প্রকাশিত হয় সেগুলো আসে না। গুগুল আমার এবং অন্যদের এসব সংবাদ লুকিয়ে রাখে।
এটা খুবই বিপজ্জনক কাজ উল্লেখ করে ট্রাম্প বলেন, সিএনএনের মতো প্রধান সংবাদমাধ্যমগুলো রক্ষণশীল রাজনৈতিক বার্তাকে চাপিয়ে রাখে। এ বিষয়ে তিনি ইন্টারনেট কর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
তবে গুগল এই অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে তারা বলেন, 'আমরা কোন রাজনৈতিক মতাদর্শকে সামনে রেখে কাজ করি না এবং কোনো আদর্শও ধারণ করি না'।
গুগলের পাশিপাশি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারের প্রতিও বিরুপ মন্তব্য করেন ট্রাম্প। যদিও তিনি মন্তব্য যখন করেন তখন টুইটারেই করেছিলেন।
এরই মধ্যে হোয়াইট হাউস প্রেসিডেন্টের অভিযোগ তদন্ত করার কথা জানিয়েছে। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুদলো বলেছেন, গুগল এমন কিছু করেছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান চালাবে এবং বিশ্লেষণ করা হবে।
জেড





