চুক্তিটি স্বাক্ষরিত হয় চীনের শিনজিয়াং বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিকস (পাইডি)-এর মধ্যে।
পাইডির এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান একাডেমিক সহযোগিতা, গবেষণা উদ্যোগ ও শিক্ষা কার্যক্রমে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে একমত হয়েছে।
অনুষ্ঠানে পাকিস্তানের পক্ষে উপস্থিত ছিলেন পাইডির উপাচার্য ড. মুহাম্মদ নাদিম জাভেদ। আলোচনায় যৌথ গবেষণা প্রকল্প, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, এবং সক্ষমতা উন্নয়ন কর্মশালার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশেষভাবে চীন–পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর আওতায় শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
ড. জাভেদ বলেন, “এই সমঝোতা স্মারক চীন ও পাকিস্তানের মধ্যে শিক্ষা, গবেষণা এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
এনএইচ