মহামারী করোনাভাইরাসের (কোভিড ১৯) টিকা দেয়ার ক্ষেত্রে শিক্ষকদের অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘ শিশুসংস্থা ইউনিসেফ প্রধান।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ইউনিসেফ প্রধান হেনরিয়েটা ফোরে এই আহ্বান জানানা।
তিনি বলেন, বিশ্বজুড়ে কোভিড ১৯ শিশুশিক্ষার ব্যাপক ক্ষতি করেছে। শিক্ষা পরিস্থিতি স্বাভাবিক করতেশিক্ষকদেও টিকা দেয়া গুরুত্বপূর্ণ।
ইউনিসেফ প্রধান আরও বলেন, স্বাস্থ্য কর্মী ও উচ্চ ঝুঁকিতে থাকা জনগণের পাশাপাশি শিক্ষকদের অগ্রাধিকার দেয়া উচিত।
হেনরিয়েটা বলেন, এতে শিক্ষকরা করোনা সংক্রমণ থেকে রক্ষা পাবে এবং স্কুল খোলা সম্ভব হবে।
তিনি বলেন, পরবর্তী প্রজন্মের ভবিষ্যত নিরাপত্তায় শক্তি অনুযায়ী আমদের সবকিছু করতে হবে।
এদিকে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ১২৯ জন।
একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৮৭৭ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৮৮৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৭২৯ জন।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এমবি





