এবার এক মুসলিম মহিলাকে অবমাননার দায়ে যুক্তরাষ্ট্রের শিকাগো পুলিশের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই ভিকটিম মহিলা ।
অভিযোগে জানা যায়, ওই মুসলিম মহিলাকে সম্ভাব্য সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে অবমাননা করায় বৃহস্পতিবার ছয় পুশিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন তিনি।
ডনের দেয়া খবরে বলা হয়, শিকাগোর এক সাবওয়ে স্টেশনে যানবাহনের জন্য অপক্ষা করছিলেন ইতেমিদ আল-মাতার নামের ওই মহিলা।
এ সময় পুলিশ তাকে সন্ত্রাসী সন্দেহ করে স্টেশনের সিঁড়িতে ফেলে দেয় ও তার মাথার হিজাব টেনে খুলে ফেলে। তারপরই তাকে গ্রেপ্তার করে। অবশ্য পরবর্তীতে নির্দোষ প্রমাণিত হওয়ায় ইতেমিদকে সব রকম অভিযোগ থেকে নিষ্কৃতি দেয়া হয়।
এম এ





