জনপ্রিয়তা যাছাইয়ের লড়াই শুরু হয়েছে দিল্লিতে। স্থানীয় সময় শনিবার সকাল ৮টা থেকে ১২ হাজার ভোটকেন্দ্রে চলছে এ লড়াই। দিল্লির মসনদে বসবে কে সেটাই নির্ধারণ করবে রাজ্যের ১ কোটি ৩৩ লাখ ভোটার।

ভারতের এই বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাড্ডা হাড্ডি লাড়াইয়ের আভাস মিলেছে।

তবে প্রাথমিক জরিপে দেখা গেছে, রাজ্যটিতে বিজেপি’র তুলনায় এগিয়ে রয়েছে এএপি। এএপি’র পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদের জন্য লড়ছেন অরবিন্দ কেজরিওয়াল (৪৬)।

অপরদিকে বিজেপি’র পক্ষ থেকে ওই পদের জন্য কিরণ বেদীকে (৬৫) প্রার্থী করা হয়েছে। কেজরিওয়াল গত বছর একই পদে নির্বাচিত হলেও বেদী সবেমাত্র বিজেপিতে যোগ দিয়েছেন।

ভোটের দিন সকালেই দিল্লিবাসীর উদ্দেশ্যে বিজেপিকে ভোট দেয়ার আহবান জানিয়ে টুইট করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিরতিহীনভাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। আর আগামী রোববার ফলাফল প্রকাশ করবে দেশটির নির্বাচন কমিশন।

৭০ আসনের বিধানসভার নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী দিল্লিজুড়ে ৫৫ হাজারও বেশি পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্য নামানো হয়েছে।

এআর