দখলদার ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেফতার দাবিতে ব্রিটেনে ৫০ হাজারের বেশি মানুষ একটি পিটিশনে সই করেছেন। ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে পিটিশনটি প্রকাশ করা হয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত বছর যুদ্ধাপরাধ সংঘটিত করার দায়ে যুদ্ধবাজ নেতানিয়াহুকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন ব্রিটেনবাসী। নেতানিয়াহু আগামী মাসে ব্রিটেন সফরে যাবেন।

আশা করা হচ্ছে- পিটিশনে এক লাখের বেশি মানুষ সই করবে এবং ব্রিটিশ সরকার তাতে সাড়া দেবে। ব্রিটেনে নিয়ম রয়েছে, কোনো পিটিশনে এক লাখ স্বাক্ষর সংগ্রহ হলে বিতর্কের জন্য বিষয়টি অবশ্যই পার্লামেন্টকে বিবেচনা করতে হবে।

২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি পিটিশনে সই করার সর্বশেষ তারিখ। ইসরাইল এ পিটিশনকে অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছে।

চলতি সপ্তাহের প্রথম দিকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগের যে কোনো সময়ের চেয়ে লন্ডনের সঙ্গে তেল আবিবের সম্পর্ক এখন বেশি ভালো।

জেডআই