ভেনিজুয়েলার যোগাযোগ মন্ত্রী জোর্গে রডিরিগুয়েজ বলেছেন, ভেনিজুয়েলার কাছ থেকে গত কয়েক মাসে ৩০ বিলিয়ন ডলারের বেশি অর্থ চুরি করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন বিভিন্ন ব্যাংকে রাখা ভেনিজুয়েলার অর্থ জব্দ করার নামে এই ভাবে হাতিয়ে নেয়া হয়েছে।

জোর্গে রডিরিগুয়েজ আরও বলেছেন,  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের নির্দেশে এই ব্যাপক পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া হয়।

এর আগে, দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছিলেন, গত কয়েকদিনে মার্কিন বিভিন্ন ব্যাংকে রাখা পাঁচ বিলিয়ন ডলার ওয়াশিংটন চুরি করেছে। এইসব অর্থ লাতিন আমেরিকার দেশটি হাসপাতাল, ওষুধ শিল্প এবং অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য বরাদ্দ করা হয়েছিল। 

এমবি