পাঁচ দিন ধরে নিখোঁজ বিমানের সন্ধান পেতে দশ দেশের নৌ ও বিমানবাহিনী যখন বিস্তীর্ণ সাগরে তল্লাশিতে ব্যস্ত, ঠিক তখনই দুটো ডাব, ‘জাদুর’ গালিচা আর ছড়ি হাতে কুয়ালালামপুর বিমানবন্দরে উপস্থিত ‘বোমোহ’ ইব্রাহিম মাত জিন।
মালয়ে ওঝা আর জরিবুটির কবিরাজদের বলা হয় ‘বোমোহ’। আর কুয়ালালামপুরের এই ওঝা নিজের পরিচয় দেন রাজা বোমোহ সেদুনিয়া নুজুম ভিআইপি বলে। নিজের নামের সঙ্গে তিনি ‘দাতুক মহাগুরু’ পদবীও যোগ করেছেন।
মালয়েশিয়ার স্টার অনলাইনের খবরে বলা হয়, তিন অনুসারীকে নিয়ে বুধবার দ্বিতীয়বারের মতো কুয়ালালামপুর বিমানবন্দরে আসেন ‘বোমোহ’ ইব্রাহীম। সঙ্গীদের নিয়ে ‘জাদুর’ গালিচায় বসে জমজমের পানি ছিটিয়ে চলে তার মন্ত্রপাঠ।ইব্রাহিমের দাবি করেন, তার এই আয়োজনের উদ্দেশ্য হলো ‘অশুভ শক্তির প্রভাব’ দুর্বল করে দেয়া, যাতে উদ্ধারকর্মীরা মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ এমএইচ৩৭০ ফ্লাইটের অবস্থান সনাক্ত করতে পারেন।
বোমোহর এই কেরামতি দেখতে ছোটখাট ভিড় জমে ওঠে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে। ‘জাদুর গলিচায়’ বসা ইব্রাহিমকে এ সময় দেখা যায় হাতে তালি দিয়ে মন্ত্র পড়ছেন। তার এক সঙ্গী দুই হাতে দুটো ডাব, আরেকজন একটি বাঁশের ডুলি এবং তৃতীয় জন ‘জাদুর ছড়ি’ তুলে ধরে ‘দাতুক মহাগুরুর’ সঙ্গে সঙ্গত দিচ্ছেন।
ইব্রাহিম সাংবাদিকদের বলেন, হারিয়ে যাওয়া জিনিসের সন্ধান পেতে যুগ যুগ ধরে তারা ঝাড়ফুঁক চালিয়ে আসছেন। বিমানটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তিনি নিজে থেকেই বিমানবন্দরে এসেছেন।
এর আগে গত সোমবার বাঁশের তৈরি একটি দুরবিন এবং মাছ ধরার বড়শি নিয়ে এসে বিমানবন্দরে ঝাড়ফুঁক চালান ‘বোমোহ’ ইব্রাহিম।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়, এই ‘লাইনে’ ওঝা ইব্রাহিমের অভিজ্ঞতা ৫০ বছরের। ১৯৯৩ সালে হাইল্যান্ড টাওয়ার্স ধসের পর নিখোঁজদের সন্ধান পেতেও তিনি ‘কেরামতি’ দেখাতে আসেন এবং আলোচিত হন।
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
নিখোঁজ বিমানের সন্ধান দেবেন ওঝা ইব্রাহিম
পাঁচ দিন ধরে নিখোঁজ বিমানের সন্ধান পেতে দশ দেশের নৌ ও বিমানবাহিনী যখন বিস্তীর্ণ সাগরে তল্লাশিতে ব্যস্ত, ঠিক তখনই দুটো ডাব, ‘জাদুর’ গালিচা আর ছড়ি হাতে কুয়ালালামপুর বিমানবন্দরে উপস্থিত ‘বোমোহ’ ইব্রাহিম মাত জিন। মালয়ে ওঝা আর জরিবুটির কবিরাজদের বলা হয় ‘বোমোহ’। আর কুয়ালালামপুরের এই ওঝা নিজের পরিচয় দেন রাজা বোমোহ সেদুনিয়া নুজুম ভিআইপি বলে। নিজের নামের সঙ্গে তিনি ‘দাতুক মহাগুরু’ পদবীও যোগ করেছেন।
পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
বাবার পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ, ৫৩ ঘণ্টা পর মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের প্রায় ৫৩ ঘণ্টা পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে বাড়ির সামনের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আল আমিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন ৭ জনের মরদেহ উদ্ধার, আরও নিখোঁজ অন্তত ৫
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ, আতঙ্কে এলাকাবাসী
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী রাইয়ান নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
ঠাকুরগাঁওয়ে ৪ দিন ধরে নিখোঁজ বাক্প্রতিবন্ধী শিশু তামিম
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে ১৪ বছর বয়সী বাক্প্রতিবন্ধী শিশু মো. তামিম। গত ৮ অক্টোবর সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
















