টাইফুন 'জেবু'র আঘাতের পর ভূমিকম্পের আঘাতে এ পর্যন্ত প্রায় ৩০ জন নিহত হয়েছে জাপানে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংঙ্কা করা হচ্ছে।

প্রায় ১০ হাজার কর্মী এবং ৭৫টি হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে উদ্ধার কর্মীরা। স্থানীয় সংবাদ মাধ্যম অনুসারে এখনো পর্যন্ত ৯ জন নিখোঁজ রয়েছে। আর আহত হয়েছে প্রায় ৪ শতাধিক।

নিহতদের মধ্যে অধিকাংশই গ্রাম এলাকার বাসিন্দ বিশেষ করে আসুমা নামক একটি গ্রাম। যে গ্রামে ভূমিকম্পের পরপরই একটি পাহাড় ধস হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাপানে হোক্কাইডো দ্বীপে ৬.৬ মাত্রার ভূমিকম্প হানে। এ ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হোক্কাইডো। বিশেষ করে প্রধান শহর সাপ্পোরোর দক্ষিণে অবস্থিত আৎসুমা ও আবিরা শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিধ্বসের ঘটনাও ঘটেছে।

জেড