পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে তাদের এই সাক্ষাৎ হয়। সাক্ষাতকালে তারা করমর্দন করেন এবং কুশল বিনিময় করেন।

পাকিস্তানি সাংবাদিক আনাস মল্লিকে সামাজিক যোগোযোগ মাধ্যম এক্সে দেওয় এক পোস্টে দাবি করেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্পিকার আয়াজ সাদিক কাছে হেঁটে যান। এরপর তাদের দুজনের মধ্যে কথা হয়।

মূলত, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছেন। এরমধ্যে আছেন পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তারা দুজন খালেদা জিয়ার বাসভবনে শোক প্রকাশ করতে যান। সেখানেই দেখা হয় তাদের।

সূত্র: জিও নিউজ

এমএম