সৌদিতে একটি বেসরকারি কোম্পানিতে মালিকদের পারিবারিক দ্বন্দ্বের শিকার হয়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৫০ জন অভিবাসী শ্রমিক দীর্ঘ এক বছর ধরে বেতন পাচ্ছিলেন না। সম্প্রতি তাদের সেই বকেয়া বেতন পরিশোধ করেছে ওই কোম্পানি।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু বেতন জটিলতা নয়, এদের মধ্যে যেসব শ্রমিক ইকামা শেষ হওয়ার পরও বেতন না পাওয়ার কারণে দেশে ফিরতে পারছিলেন না। তাদেরকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারেও উদ্যোগ নিবে কোম্পানিটি।
এসব শ্রমিকরা বাংলাদেশসহ পাকিস্তান, ভারত, ফিলিপাইন ও মিশরের নাগরিক।
প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ এক বছর ধরে পারিবারিক দ্বন্দ্বের কারনে কোম্পানি মালিকরা তাদের বেতন দেননি। বছরের শুরুর দিকে শুধু তাদেরকে ৪৫ থেকে ৫৯ অর্থাৎ দেড়মাসের বেতন দেওয়া হয়। এদিকে এই এক বছরে এসব শ্রমিকদের ইকামার মেয়াদও শেষ হয়ে যায়।
শ্রমিকরা জানান, মালিকানা নিয়ে মালিকরা দ্বন্দ্বে লিপ্ত থাকার অজুহাতে তাদেরকে বরাবরই এড়িয়ে যান। ফলে দুশ্চিন্তার মধ্যে দিয়ে জীবন কাটাতে হয় তাদের। বাড়ি টাকা পাঠানো তো দুরের কথা খাবার কেনার টাকা পর্যন্তও ছিল না তাদের কাছে। বেতন পেয়ে তাদের দীর্ঘদিনের হতাশা কেটে গেছে বলে জানান তারা।
তারা বলছেন, বেতন না পেলে তাদের যে কি করতে হতো, কিভাবে বাড়ি ফিরতে হতো কিংবা বাড়িতে টাকা পয়সা আদৌ পাঠাতে পারতো কিনা সে ব্যাপারে কোনো নিশ্চয়তা ছিল না।
প্রবাসী শ্রমিক মোহাম্মদ আশরাফ জানান, ‘এই বকেয়া বেতন ফিরে পাওয়ার পেছনে প্রধান ভুমিকা পালন করেছে মিডিয়া। তাই আমি এ কাজে সফলতা অর্জনের জন্য মিডিয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়’।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
সৌদিতে মালিকানা-দ্বন্দ্বে ঝুলে থাকা বেতন পেল প্রবাসী শ্রমিকরা
সৌদিতে একটি বেসরকারি কোম্পানিতে মালিকদের পারিবারিক দ্বন্দ্বের শিকার হয়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৫০ জন অভিবাসী শ্রমিক দীর্ঘ এক
প্রধানমন্ত্রী উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে
বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে প্রবাসী ও দেশে বসবাসরত নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রবাসী বাংলাদেশিরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বাংলাদেশ উন্নত দেশে পরিণত হলে দেশে ও বিদেশে থাকা সব নাগরিকই এর সুফল ভোগ করবেন।
অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী
অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ হতে ‘প্রান্তিক শক্তি লিমিটেড’কে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা
যুদ্ধের কারণে ফ্লাইট বিপর্যয়ে নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে না পারা এবং এর মধ্যে আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া বাংলাদেশি কর্মীরা আবারও দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। তাঁদের প্রবেশপ্রক্রিয়া ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৩ হাজার ৯০৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চাকরি-আকামা রক্ষায় কূটনৈতিক তৎপরতা সৌদি আরবে চরম সংকটে বাংলাদেশি প্রবাসীরা
কূটনৈতিক রিপোর্টার: বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি ও দেশের সর্ববৃহৎ শ্রমবাজার সৌদি আরবে অবস্থানরত এবং ছুটিতে আসা লাখ লাখ বাংলাদেশি প্রবাসী বর্তমানে এক বহুমুখী সংকটের মুখোমুখি হচ্ছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতা, ফ্লাইট চলাচলে সাময়িক বিঘ্নতা এবং স্থানীয় আইনি ও অর্থনৈতিক কড়াকড়ির কারণে চরম উদ্বেগ ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন প্রবাসীকর্মী ও তাঁদের পরিবার।
















