ইরানে যাত্রীবাহী এয়ারলাইন খোলার সিদ্ধান্ত নিয়েছে কানাডার আন্তর্জাতিক বিমান সংস্থা বোমবারডিয়ার। এর ফলে ইরানের সঙ্গে উত্তর আমেরিকার বিমান চলাচলের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে মনে করা হচ্ছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় মুক্ত বাণিজ্য দ্বীপ কিসমে বোমবারডিয়ারের বিমান সংস্থা খুলবে বলে খবরে উল্লেখ করা হয়।

খবরে বলা হয়, বোমবারডিয়ারের নির্বাহী প্রধান পিয়েরে বিউডোইনের সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেছেন কিসম মুক্ত বাণিজ্য অঞ্চলের কর্মকর্তারা। কিসম দ্বীপে একটি বিমান সংস্থা করার প্রকল্প নিয়ে তারা সাক্ষাৎ করেন।

অবশ্য প্রকল্পের ব্যয়ের বিষয়ে কিছু জানা যায় নি। একই সঙ্গে বোমবারডিয়ারের সম্ভাব্য বিনিয়োগ নিয়েও কোনো তথ্য জানানো হয় নি।

কিসম দ্বীপ পারস্য উপসাগরে অবস্থিত। পর্যটন শিল্প থেকে আয় বাড়ানোর লক্ষ্যে বিমান পরিবহন খাতে এ দ্বীপের বিনিয়োগ করতে হবে।

 

এমআইএস