চীনে পাহাড় থেকে ধসে পড়া পাথরের আঘাতে সাত পর্যটক নিহত হয়েছেন। দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা গুইলিনে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

চায়না রেডিও ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংজি এলাকার গুইলিনের নৈসর্গিক পার্বত্য এলাকায় নৌকায় চড়ার জন্যে অপেক্ষারত পর্যটকদের ওপর পাথর গড়িয়ে পড়ে। ধসে পড়া এসব পাথরের একটি তিন ফুট চওড়া।

রেডিও’র খবরে আরো বলা হয়, ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। আহত হন আরো চারজন। পরে হাসপাতালে আহত তিনজন মারা যান।

সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, এ ঘটনায় অজ্ঞাত সংখ্যক লোক আহত হয়। তাদের গুইলিনের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সিসিটিভি’র খবরে ১৯ জনের আহত হওয়ার কথা বলা হয়েছে। এদের মধ্যে আটজন তাইওয়ানের।

এমএ