প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে মিশরের নির্বাচন কমিশন। আগামী ২৬ ও ২৭ মে এ ভোটগ্রহণ করা হবে। সামরিক অভ্যুত্থানের নায়ক জেনারেল সিসি সেনাপ্রধানের পদ থেকে সরে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেয়ার মাত্র কয়েকদিনের মাথায় নির্বাচনের তারিখ ঘোষিত হলো।
মিশরের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন জানিয়েছে, আগামী ২০ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে।
গত বছরের ৩ জুলাই এক অভ্যুত্থানের মাধ্যমে সম্পূর্ণ অন্যায়ভাবে দেশটির ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন জেনারেল সিসি। সে ঘটনার এক বছরেরও কম সময়ের মধ্যে পাশ্চাত্যের পূর্ণ সমর্থন নিয়ে তিনি নিজেই মুরসির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ‘পাতানো খেলা’ বলেও অভিহিত করছেন অনেক বিশ্লেষক।
আসন্ন নির্বাচনের জন্য এখন পর্যন্ত আর মাত্র এক ব্যক্তি প্রার্থীতা ঘোষণা করেছেন। সাবেক প্রেসিডেন্ট জামাল আব্দুন নাসেরপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত হামদিন সাবাহি ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় হয়েছিলেন। মিশরের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত অবাধ ওই নির্বাচনে ইসলামপন্থী প্রার্থী মুহাম্মদ মুরসি বিজয়ী হয়েছিলেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, মে মাসের নির্বাচনে যদি জেনারেল সিসি শতকরা ৫০ ভাগের বেশি ভোট না পান তাহলে ১৬ ও ১৭ জুন দ্বিতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে জেনারেল সিসি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবেন। প্রবাসি মিশরীয় নাগরিকরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন ১৫ ও ১৯ মে।
সংবাদদাতারা জানিয়েছেন, সামরিক বাহিনীর জেনারেলদের মাধ্যমে মিশর শাসনের ধারাবাহিকতায় যে ছেদ পড়েছিল আসন্ন নির্বাচনের মাধ্যমে তার অবসান হতে যাচ্ছে। ২০১১ সালে ইসলামি জাগরণের ফলে স্বৈরশাসক হোসনি মুবারকের পতন এবং ২০১২ সালের নির্বাচনে মুরসির ক্ষমতা গ্রহণের ফলে ওই ছেদ পড়ে।
মানবাধিকার সংগঠনগুলো বলেছে, সেনা-সমর্থিত বর্তমান অন্তর্বর্তী সরকার এরইমধ্যে বিরোধীদল ও গণমাধ্যমের কণ্ঠরোধে ব্যাপক কঠোরতা ও নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে। এরপর সরাসরি জেনারেল সিসি ক্ষমতা গ্রহণ করলে পরিস্থিতি যে আরো খারাপ হবে তাতে কোনো সন্দেহ নেই।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]
মিশরে ২৬ ও ২৭ মে নির্বাচন
প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে মিশরের নির্বাচন কমিশন। আগামী ২৬ ও ২৭ মে এ ভোটগ্রহণ করা হবে। সামরিক অভ্যুত্থানের নায়ক জেনারেল সিসি সেনাপ্রধানের পদ থেকে সরে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেয়ার মাত্র কয়েকদিনের মাথায় নির্বাচনের তারিখ
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দুই সদস্য হিসেবে যুক্ত হয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত এলিজা জামান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শপথ পেছানোর চক্রান্ত ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ
ইসরাইলের নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোটার উপস্থিতি বাড়াতে কাতার ও তুরস্কসহ বিদেশি পক্ষগুলো অর্থ জুগিয়েছে কি না, তা তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। নির্বাচনে বিদেশি অর্থায়ন ও হস্তক্ষেপের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ।
ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচন হবে, উদ্বেগের কারণ নেই: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে বডিওন ক্যামেরা।
ঠাকুরগাঁওয়ের নির্বাচনে কারচুপি হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
















