হন্ডুরাসে মঙ্গবার থেকে বুধবার সকাল পর্যন্ত বড়দিন উদযাপনকালে কমপক্ষে ১৩ ব্যক্তি প্রাণ হারিযেছেন। নিহত ব্যক্তিদের বেশিরভাগ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এ কথা জানিয়েছে। খবর শিনহুয়ার।

দেশটির জাতীয় সড়ক ও পরিবহন অধিদফতরের উপ-পরিদর্শক জোসে কার্লোস লাগোস সাংবাদিকদের জানান, হতাহতের মধ্যে আটজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আর এসব দুর্ঘটনার বেশিরভাগই ঘটেছে কোমায়াগুয়া, বে দ্বীপপুঞ্জ এবং সান্তা বার্বারা বিভাগে।

কর্তৃপক্ষ আরো জানায়, ক্রিসমাসের আগের রাতে গত ২৪ ডিসেম্বর আতশবাজি জ্বালাতে গিয়ে আরো অন্তত আট জন গুরুতর আহত হয়েছে।

পুলিশ রিপোর্টে জানা গেছে, একই সময়ে বিভিন্ন অপরাধের জন্য ২৭৫ ব্যক্তিকে এবং ৪০টি যানবাহন আটক করা হয়েছে।

এমএম