বুধবার সকালে লোকসভা ভোটের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। মে মাসেই হচ্ছে নির্বাচন। এবারের লোকসভা ভোট ৬ থেকে ৭ দফায় করার কথা ভাবছে কমিশন। ভারতের ভোটের ইতিহাসে দীর্ঘতম ভোটগ্রহণ প্রক্রিয়া হবে এবার।
লোকসভা ভোটের সব থেকে বড় চমক, দেশের ১৫০ কোটি জনতা এবার `নোটা` বা `না-ভোটের` অধিকার প্রয়োগ করারা সুযোগ পাবে। কোনও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে পছন্দ না হলে নো-ভোট বোতাম টেপারও অধিকার থাকছে জনতার।
মঙ্গলবার আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে নির্বাচন কমিশন। সেখানে নিরাপত্তা ব্যবস্থা ও ভোটের দফা নিয়ে আলোচনা হয়।
লোকসভা ভোটের সময়ই ওড়িশা অন্ধ্রপ্রদেশে ও সিকিমে বিধানসভা নির্বাচন হবে। বর্তমান লোকসভা মেয়াদ ফুরোচ্ছে ১ জুন। তাই মে মাসের ৩১ তারিখের মধ্যেই নতুন লোকসভা গঠন করতে হবে।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
বুধবার লোকসভা ভোটের দিন ঘোষণা, ভোটার ১৫০ কোটি
বুধবার সকালে লোকসভা ভোটের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। মে মাসেই হচ্ছে নির্বাচন। এবারের লোকসভা ভোট ৬





