ট্রাম্পেরও টেবিলে ওপর কিমের মতো 'পারমাণবিক বোমা'র সুইচ থাকে। যে সুইচ কিম থেকেও শক্তিশালী ও বড়।
এভাবে টুইটারের মাধ্যমে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের করা মন্তব্যের জবাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারে এক টুইটারের মাধ্যমে এই জবাব দেন তিনি।
টুইটে তিনি বলেন, 'কিম জং উন বলেছেন তার টেবিলের ওপর নাকি পারমাণবিক বোমার সুইচ থাকে। তার এই অসহায় ও ক্ষুধার্ত দেশের এমন কেউ কি আছেন? যে তাকে বলবেন, আমারও টেবিলের ওপর পারমাণবিক বোমার সুইচ থাকে। যেটি কিম থেকেও বড় এবং শক্তিশালী। আর আমার সুইচটা কিন্তু সত্যিই কাজ করে।'
নতুন বছরের নতুন এই হুমকি দেয়া হয় দুই দিন আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের এক বক্তব্যের জবাবে।
নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে কিম বলেন, 'যুক্তরাষ্ট্রের খুব ভালো করে জানা থাকা উচিত উত্তর কোরিয়ার পারমাণবিক বোমার সুইচ আমার টেবিলের ওপর থাকে'।
গত এক বছর ধরে পারমাণবিক শক্তি নিয়ে একে অন্যকে পাল্টাপাল্টি হুমকি দিয়ে আসছে ট্রাম্প এবং কিম। হুমকির উপরে থাকলেও জেনে রাখা ভাল আমেরিকা এবং উত্তর কোরিয়ার মধ্যে সর্বশেষ যুদ্ধ হয় ১৯৫০ সালে।
অনেক পরিসংখ্যানবিদের মতে, এই দুই দেশের মধ্যে হুমকি আদান প্রদানের মাধ্যমে তৈরি হওয়া উত্তেজনা বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগ ব্যবস্থায় সমস্যা তৈরি করতে পারে।
তারা আরও বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নেওয়া ট্রাম্পের এই সিদ্ধান্তগুলোকে মনিটর করা উচিত কারণ এর ফলাফল হতে পারে চীন ও যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধ।
অপরদিকে ট্রাম্প তার টুইট বার্তায় আরও বলেন, উত্তর কোরিয়ার ওপর নিষেদাজ্ঞার একটা ফলাফল আসতে শুরু করেছে যার কারণ হিসেবে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া শীতকালীন অলিম্পিক নিয়ে আলোচনায় সম্মত হয়েছে।
জেড





