এবার কাশ্মীরের শ্রী মহারাজা হরি সিং হাসপাতাল লক্ষ্য করে হামলা চালাল জঙ্গিরা। হাসপাতাল চত্ত্বরে জঙ্গি হামলার খবর পেতেই ঘটনাস্থলে হাজির হয় সেনা বাহিনী। এরপরই শুরু হয় গোলাগুলি।

সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহত হন আরও ২ পুলিশ কর্মী।

আহতদের চিকিৎসা চলছে। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক।হাসপাতালে ঢুকে জঙ্গিরা হামলা চালানোর পর সেখানকার আর কোনও রোগীকে পণবন্দি করে রাখা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনও খবর পাওয়া যায়নি।

পাকিস্তানি জঙ্গি নাভেদকে নিয়ে জেল থেকে বের হওয়ার পরই তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে শুরু হয় গোলাগুলি। সূত্র: সংবাদ সংস্থা এএনআই সূত্রে।
এসএম