ইরান এবং রাশিয়া শিগগিরি রেলপথের মধ্য দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে। দু দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য নিয়ে তেহরান ও মস্কো এ পরিকল্পনা নিয়েছে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাহদি সিনায়ি গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন। তিনি জানান, আজারবাইজানের ভেতর দিয়ে এ রেলপথ তৈরি হচ্ছে এবং খুব শিগগিরি নির্মাণ কাজ শেষ হবে। রাশিয়ার জাতীয় রেলওয়ে কোম্পানির সভাপতি আলেকজান্ডার ইয়াকুনিনের সঙ্গে বৈঠকে ইরানি রাষ্ট্রদূত এ খবর জানান। তিনি বলেন, প্রকৃতপক্ষে ইরান ও রাশিয়ার মধ্যে রেল লাইন তৈরি হয়ে গেছে; মাত্র কয়েক কিলোমিটার বাকি আছে এবং এ কাজ শেষ হতে খুব বেশি দেরি হবে না। ইরান ও রাশিয়ার মধ্যে রেল যোগাযোগ অপরিহার্য হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ ছাড়া, ইরান ও রাশিয়ার রেলখাতে আরও চারটি সহযোগিতামূলক কর্মসূচির কথা তুলে ধরেন ইরানের রাষ্ট্রদূত। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দু দেশের ট্রেনের ডিজেল ইঞ্জিনকে বৈদ্যুতিক ইঞ্জিনে রূপান্তর করা এবং রেল ব্যবস্থাকে বিদ্যুৎ সরঞ্জামে সজ্জিত করার কাজ। বৈঠকে সিনায়ি ইরান ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন। সূত্র: আইআরআইবি [b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
ইরান-রাশিয়ার মধ্যে চালু হচ্ছে রেলপথ
ইরান এবং রাশিয়া শিগগিরি রেলপথের মধ্য দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে। দু দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য নিয়ে তেহরান ও মস্কো এ পরিকল্পনা নিয়েছে।





