রোববার বেলা পৌনে ১১টার দিকে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় (জিরো পয়েন্টে) ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে রাজ্যের উদ্যান ও ভূমি সংরক্ষণ সহকারী পরিচালক ড. দ্বীপক বৈদ্য চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা দ্বীপক হাজিজার কাছে উপহারের আনারস তুলে দেন।
ড. দ্বীপক বৈদ্য বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী উপহার হিসেবে আনারস পাঠিয়েছেন। এতে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে হৃদয়ের মেলবন্ধন ও সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
এ সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ মো. খাইরুল আলমসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য, কাস্টমস ও বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএইচ





