মিশরের নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড সামরিক শাখা গঠন করেছে বলে অভিযোগ করেছে দেশটির সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার। কায়রো দাবি করছে, সেদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলা চালানোর জন্য একটি সশস্ত্র বাহিনী গঠন করেছে ব্রাদারহুড।
মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার বলেছে, দেশের দক্ষিণাঞ্চলীয় বেনি সুয়েফ প্রদেশে একটি সশস্ত্র ইউনিটের সন্ধান পাওয়া গেছে এবং তারা নিজেদেরকে ব্রাদারহুডের শাখা বলে জানিয়েছে। ওই মন্ত্রণালয় ইউনিটটির ১২ ব্যক্তির নাম ঘোষণা করে বলেছে, তারা গত মাসে পাঁচ পুলিশকে হত্যা করা ছাড়াও এ ধরনের আরো হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল।
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির রাজনৈতিক দল ব্রাদারহুডের বিরুদ্ধে আরো বড়সড় দমন অভিযান চালানোর জন্য সরকার রোববারের এ অভিযোগ তুলেছে বলে মনে করা হচ্ছে।
মিশরের জনগণ ২০১২ সালে বিপ্লব পরবর্তী দেশ পরিচালনার দায়িত্ব যে রাজনৈতিক দলকে দিয়েছিল সেই দলটিকে সম্প্রতি নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। গত ২৫ ডিসেম্বরের এক সরকারি নির্দেশে ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবেও অভিহিত করে। কোনো ধরনের তদন্ত বা দলিল-প্রমাণ ছাড়াই একটি শক্তিশালী বোমা হামলার জন্য ব্রাদারহুডকে দায়ী করে এটির বিরুদ্ধে এসব ব্যবস্থা নেয় কায়রো।
মুসলিম ব্রাদারহুড বরাবরই যেকোনো সন্ত্রাসী হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা অবৈধভাবে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসিকে পুনর্বহালের দাবি জানিয়ে বলেছে, এ দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাবে। ব্রাদারহুড বলেছে, সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার বিক্ষোভকারীদের ওপর দমন অভিযানকে বৈধতা দেয়ার জন্য নিজেরাই সন্ত্রাসী হামলা পরিচালনা করছে। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
সামরিক শাখা গঠন করেছে ব্রাদারহুড: অন্তর্বর্তী সরকার
মিশরের নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড সামরিক শাখা গঠন করেছে বলে অভিযোগ করেছে দেশটির সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার। কায়রো দাবি করছে, সেদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলা চালানোর জন্য একটি সশস্ত্র বাহিনী গঠন করেছে ব্রাদারহুড।
উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং প্রধান নির্বাচনি এজেন্টদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ তুলেছে ১১ দলীয় ঐক্যজোট। এসব অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যান করে শনিবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে জোটটি।
উদ্বেগ জামায়াতের আইনশৃঙ্খলার অবনতি, দখল ও চাঁদাবাজিতে ভীতসন্ত্রস্ত মানুষ
রাজধানী ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, প্রকাশ্যে চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা, দখলবাজি ও লুটপাটের ঘটনা ঘটলেও প্রশাসন তা নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না।
‘জুলাই যোদ্ধার স্টুডিওতে হামলা করে ইনিয়ে-বিনিয়ে বলা হচ্ছে চাঁদা চাওয়া হয়নি’
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও দখলবাজির ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
পাকিস্তানের সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ সন্ত্রাসী নিহত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে গত তিন দিনে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
গোবিন্দগঞ্জ ছাত্রশিবিরের উপর ছাত্রদলের হামলা
সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে, কলেজ ছাত্রসংসদ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীরা উদ্দেশ্য প্রনোদিত ভাবে অস্ত্র-স্বস্ত্র দিয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা করে রক্তাক্ত জখম করেছে।
















