রাজধানী ভিয়েনাতে অনুষ্ঠিত এ সমাবেশে শত শত মানুষ অংশ নেয় বলে রোববার (২৯ জুন) এক প্রতিবেদনে নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা যায়- ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ও বিভিন্ন ব্যানার নিয়ে রাজপথে নেমে আসে শত শত মানুষ। এ সময় ‘এখনই যুদ্ধবিরতি চাই’সহ বিভিন্ন স্লোগানও দেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন দেশটির নাগরিকরা। যাদের মধ্যে ইয়াসমিন আকারও উপস্থিত ছিলেন।

চলতি মাসের শুরুতে সুইডিশ সমাজকর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে গাজায় ত্রাণ সহায়তা নিয়ে যাওয়ার উদ্দেশে একটি জাহাজে রওনা দেওয়া সেই দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। যদিও ইসরাইলি সেনাবাহিনী ভূমধ্যসাগরের তীরেই তাদের আটক করে এবং নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়।

এনএইচ