ফিলিস্তিনিদের মাসিক ১০ কোটি ডলারের আয়কর পরিশোধ বন্ধ করে দিয়েছে ইসরাইল। এ জন্য ইসরাইলকে 'গ্যাংস্টার' সরকার বলে অভিহিত করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

মাহমুদ আব্বাস রামাল্লায় প্যালেস্টাইন সেন্ট্রাল কাউন্সিলের দু'দিনব্যাপী এক বৈঠকে আজ বলেছেন, "তাদেরকে আমাদের অর্থ নিয়ে নেয়ার অধিকার কে দিয়েছে? আমরা কি একটি দেশের সঙ্গে কথা বলছি নাকি একজন গ্যাংস্টারের সঙ্গে?"

সম্প্রতি ফিলিস্তিনের কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি'র সদস্যপদ লাভের উদ্যোগ নেয়। এতে ক্ষিপ্ত হয় মানবতার শত্রু ইসরাইল। তেল আবিব ঘোষণা করে, জানুয়ারি মাসের ট্যাক্স বাবদ ফিলিস্তিনের ১০ কোটি ডলার আটকে দেয়া হবে।

তবে ইসরাইলের এ হুমকি সত্ত্বেও আইসিসি'র সদস্য হওয়ার চেষ্টা থেকে বিরত হয়নি ফিলিস্তিন। ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে আইসিসি'তে অভিযোগ জানানোর জন্যই মূলত ওই আদালতের সদস্যপদ লাভের চেষ্টা করছেন মাহমুদ আব্বাস। কারণ, ওই আদালতের সদস্য না হওয়া পর্যন্ত একটি দেশ কারো বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে না।

ইআর