রুশ বাহিনী শুক্রবার ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর নিপ্রো এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ গ্রামে হামলা চালিয়েছে।
ইউক্রেন দাবি করেছে, তারা পাল্টা আক্রমণের মাধ্যমে গ্রামটি পুনরুদ্ধার করেছিল। অন্যদিকে, কিয়েভের বিরুদ্ধে মস্কো অভিযোগ করেছে যে- ইউক্রেন দক্ষিণ রাশিয়ায় দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আর এতে ২০ জন আহত হয়েছে।
এদিকে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের রাষ্ট্র-দিবস উদযাপন করেছেন। এ সময় তিনি তার দেশের সার্বভৌমত্বের কথা জোরের সাথে পুনর্ব্যক্ত করেন। আর এটা হলো রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনের প্রতি তার কড়া প্রতিক্রিয়া। পুতিন তার ইউক্রেন আক্রমণকে যৌক্তিক ভিত্তি দেয়ার জন্য বলে থাকেন যে জাতি হিসাবে ইউক্রেনের কোনো অস্তিত্ব নেই।
অনুষ্ঠানের অংশ হিসেবে জেলেন্সকি সৈন্যদের সম্মানিত করেন এবং তরুণ নাগরিকদের হাতে প্রথম পাসপোর্ট তুলে দেন। এই ছুটির দিনটি, এই ভূখণ্ডে খ্রীষ্ট ধর্মকে গ্রহণ করার দিনের সাথে মিলে যায়। খ্রীষ্ট ধর্ম গ্রহণ করার পর, এই ভুখণ্ডে ইউক্রেন, রাশিয়া এবং বেলারুশ হিসেবে আত্মপ্রকাশ করে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার (প্রায় ২৪ মাইল) পূবে তাগানরোগ শহরে একটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। আর, ঘটনার কেন্দ্রবিন্দু ছিল একটি শিল্প জাদুঘর।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি ওলেক্সি দানিলভ এই বিস্ফোরণের জন্য রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দায়ী করেছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আজোভ শহরের কাছে ইউক্রেন-এর আরেকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে; যা রোস্তভ অঞ্চলের তাগানরোগ-এ অবস্থিত।
এবিএস





