পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ১৮ জন উপজাতীয় ব্যক্তিকে অপহরণ করেছে বন্দুকধারীরা। শনিবার ভোরে অপহরণের এ ঘটনা ঘটে প্রদেশটির রাজধানী পেশোয়ারের উপকণ্ঠে। খবর ডন অনলাইনের।
পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ৬০ থেকে ৭০ জনের একটি বন্দুকধারী দল পেশোয়ারের নিকটবর্তী বাধবের নামক এলাকায় হানা দেয়। এ সময় তারা ১৮ জন উপজাতীয় ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত ব্যক্তিরা আফ্রিদি উপজাতির শিনওয়ারি গোত্রের বলে জানা গেছে। অপহৃত একজন পালিয়ে আসতে সক্ষম হন। তিনি পালিয়ে এসে থানায় পুলিশকে এ ঘটনা জানান।
পালিয়ে আসা ব্যক্তি জানান, লস্কর-ই-ইসলাম নামক একটি সশস্ত্র গোষ্ঠী অপহরণের এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় লস্কর-ই-ইসলামের তিন নেতার নামে এফআইআর দায়ের করা হয়েছে। সূত্র: ডন অনলাইন
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
পাকিস্তানে ১৮ ব্যক্তি অপহৃত
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ১৮ জন উপজাতীয় ব্যক্তিকে অপহরণ করেছে বন্দুকধারীরা। শনিবার ভোরে অপহরণের এ ঘটনা ঘটে প্রদেশটির রাজধানী পেশোয়ারের উপকণ্ঠে। খবর ডন অনলাইনের।