আফগানিস্তানে একটি গ্যারেজের সামনে রাখা গাড়ি বোমা নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে আইন শৃঙ্খলাবাহিনীর ৪ সদস্যসহ মোট ১৬ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৩৮ জন।
সরকারের বিভিন্ন প্রশাসনিক কার্যালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কার্যালয়ে তালেবানের অতি শীঘ্রই হামলা করার ঘোষণার একদিন পরই এই হামলা হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, কান্দাহার শহরে নিরাপত্তার বাহিনীর সদস্যরা ওই নষ্ট গাড়িতে রাখা বোমা নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
কান্দাহারের মীরওয়েস হাসপাতালের প্রধান নেমাতুল্লাহ বারাক বলেছেন, ১৬ জনকে মৃত এবং ৩৮ জনকে আহতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহতদের মধ্যে ৪ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ পথচারী এবং শিশুও রয়েছে।
এদিকে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন।
জেড





