তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি পর্যটন অঞ্চলে আজ ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

আজ মঙ্গলবার মার্কিন ভূ-তাত্বিক জরিপ সংস্থা এএফপিকে একথা জানায়।তবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল তুরস্কের এজিয়ান এলাকার একটি ব্যস্ততম পর্যটন রিসোর্টের ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবং ১০ কিলোমিটার গভীরে।

এমবি