মালয়েশিয়ার পশ্চিম উপকূলে ডুবে যাওয়া একটি কাঠের নৌকার ৬৬ জন যাত্রী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
অবৈধ ইন্দোনেশীয় অভিবাসীদের বহনকারী কাঠের তৈরি ওই নৌকাটিতে ৯৭ জন ইন্দোনেশীয় যাত্রী ছিল বলে জানিয়েছে বয়টার্স।
মঙ্গলবার মধ্যরাতের দিকে মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় শহর বান্টিং থেকে ৩ কিমি দূরে মালাক্কা প্রাণালীতে নৌকাটি ডুবে যায়, জানিয়েছেন মালয়েশীয় কর্মকর্তারা।
নৌকাটির যাত্রীদের মধ্যে শিশু ও নারীও ছিল এবং নৌকাটি সমুদ্র যাত্রার উপযোগী ছিল না বলে জানিয়েছেন মালয়েশীয় মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি’র কর্মকর্তা মুহাম্মদ জুরি।
বার্তা সংস্থা রয়টার্সকে জুরি বলেন, “নৌকাটি অবৈধ ছিল এবং এর যাত্রীরা সবাই ইন্দোনেশীয় ছিলেন।”
প্রথমে ৬১ যাত্রী নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিলেন তিনি; পরে ৩১ জনকে উদ্ধারের কথা জানিয়ে ৬৬ জন নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেন।
জুরি আরো জানিয়েছেন, জীবিতদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে একটি নৌকা পাঠানো হয়েছে এবং আরো দুটি পাঠানো হচ্ছে।
ঢাকা, ১৮ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





