ব্রিটিশ ভূখণ্ড জিব্রাল্টারে আটক ইরানি তেল ট্যাংকার ‘গ্রেস ওয়ান’মুক্তিতে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র।

আজ (১৫ আগস্ট) বৃহস্পতিবার ইরানি তেল ট্যাংকারটিকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ওয়াশিংটন তা আটক রাখতে জিব্রালটারের কাছে আবেদন জানিয়েছে।

আজই আরও পরে মার্কিন আবেদনের বিষয়ে সেখানকার সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে।

জিব্রাল্টারের অ্যাটর্নি জেনারেলের একজন মুখপাত্র বলেছেন, গত মাসে আটক ইরানি তেল ট্যাঙ্কারটিকে ছেড়ে দেওয়ার ঠিক আগ মুহূর্তে মার্কিন বিচার বিভাগ ট্যাংকারটি না ছেড়ে দেওয়ার আবেদন করে। ফলে ট্যাঙ্কারটি ছেড়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগছে।

ব্রিটিশ নৌবাহিনীর হাতে আটক ইরানের তেল ট্যাংকার ‘গ্রেস ওয়ান’আজ মুক্তি পেতে  পারে বলে ব্রিটিশ দৈনিক ‘দ্যা সান' খবর দিয়েছিল।

পত্রিকাটি লিখেছে, জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী ফাবিয়ান পিকার্ডো ইরানের তেল ট্যাংকার গ্রেস-১ এর আটকাদেশের মেয়াদ বাড়ানোর জন্য আজ আদালতে কোন আবেদন করবেন না, সে ক্ষেত্রে তেল ট্যাংকারটিকে আজই ছেড়ে দেয়া হতে পারে।

এর আগে ইরানের বন্দর ও সমুদ্র বিষয়ক জাতীয় সংস্থার উপ-প্রধান জলিল ইসলামি জানিয়েছেন, তারা তেল ট্যাংকারটিকে ছাড়িয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। খুব শিগগিরই তা মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। কারণ লন্ডন কূটনৈতিক উপায়ে বিষয়টি সমাধানে আগ্রহ দেখিয়েছে।

গত ০৪ জুলাই বৃটেনের নৌবাহিনী জিব্রাল্টার প্রণালী থেকে ইরানের তেলবাহী সুপার ট্যাংকার গ্রেস-১ কে অন্যায়ভাবে আটক করে। 

এমবি