ইরাকের ফালুজা নগরীতে শনিবার কামানের গোলা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। চার মাস ধরে সরকার বিরোধী যোদ্ধাদের দখলে রয়েছে ফালুজা নগরী।
ফালুজার প্রধান হাসপাতালের প্রধান চিকিৎসক আহমেদ শামি জানান, ফালুজায় বোমাবর্ষণে আরো ২০ জন আহত হয়েছেন। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ [/b]