আবারও শ্লথ হতে শুরু করেছে মার্কিন অর্থনীতির চাকা। বিগত বছরের শেষ প্রান্তিকে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি পৃথিবীর বৃহত্তম অর্থনীতির এই দেশ। বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বিবিসি জানায়, ২০১৩ সালের শেষ প্রান্তিকে যুক্তরাষ্ট্রে জিডিপির প্রবৃদ্ধি ছিল মাত্র দুই দশমিক চার শতাংশ। যা চতুর্থ প্রান্তিকের জন্য প্রত্যাশিত প্রবৃদ্ধির চেয়ে দশমিক আট শতাংশ কম।
যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট বিভাগ আরও জানায়, সামগ্রিক হিসাবে ২০১৩ সালের জন্য গড় প্রবৃদ্ধি ১ দশমিক ৯ শতাংশ।
তবে নিম্ন প্রবৃদ্ধির কারণ হিসেবে মন্দা ফিরে আসার আশংকা উড়িয়ে দিয়েছেন অর্থনীতি বিশেষজ্ঞরা।
তাদের মতে, বছরের ওই সময়ে বৈরী আবহাওয়ার বিরাজ করার কারণে এমনটি ঘটেছে। বিশেষ করে পোলার ভার্টেক্সের কারণে ভোক্তা ব্যয়ের প্রবৃদ্ধিতেও নিম্ন হার পরিলক্ষিত হয়েছে। ভোক্তা ব্যয় যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ অর্থনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিগত বছরের শেষ প্রান্তিকে ভোক্তা ব্যয় প্রবৃদ্ধি ছিল দুই দশমিক ছয় শতাংশ। অথচ সংশ্লিষ্ট প্রান্তিকের জন্য তিন দশমিক তিন শতাংশ প্রবৃদ্ধি প্রত্যাশা করেছিল যুক্তরাষ্ট্র সরকার।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
যুক্তরাষ্ট্রে আবারও জিডিপির নিম্ন প্রবৃদ্ধি
আবারও শ্লথ হতে শুরু করেছে মার্কিন অর্থনীতির চাকা। বিগত বছরের শেষ প্রান্তিকে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি পৃথিবীর বৃহত্তম অর্থনীতির এই দেশ। বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ২ বাংলাদেশির জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক। তারা হলেন জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান ও কানেকটিকাটের স্টেট সিনেটর এমডি মাসুদুর রহমান। অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারের আইনসভার সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খানের আসনের ফল এখনো নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড গড়লেন যেসব মুসলিম প্রার্থী
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে একাধিক ঐতিহাসিক অর্জনের সাক্ষী হয়েছে দেশটির রাজনীতি। প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হওয়া থেকে শুরু করে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায় ফিলিস্তিনি ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম প্রতিনিধির প্রবেশ—এবারের নির্বাচনে মুসলিমদের অংশগ্রহণ ও সাফল্য নতুন মাত্রা পেয়েছে। পাশাপাশি নারী, কৃষ্ণাঙ্গ, আদিবাসী ও এলজিবিটিকিউ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বেও তৈরি হয়েছে বেশ কয়েকটি নতুন নজির।
ভোরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ
ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। নাইটক্লাব, দোকান, স্টেডিয়াম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন জনসমাগমস্থলে হামলার ঘটনায় উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে আতঙ্কে।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬টির বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
















