জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ আবারও এ বিষয়টি নিশ্চিত করেছে যে, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত পরমাণু চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে ইরান।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, ওই চুক্তি বাস্তবায়ন শুরু হওয়ার পর গত দু’মাসে ইরান চুক্তিতে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেনি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানির সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে গত নভেম্বরে একটি অন্তর্বর্তী পরমাণু চুক্তি সই করে ইরান। ছয় মাসব্যাপী চুক্তিটি গত ২০ জানুয়ারি থেকে কার্যকর হয়।
চুক্তিতে ইরান তার পরমাণু সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে আনতে সম্মত হয়। অন্যদিকে চুক্তির ভিত্তিতে পাশ্চাত্য তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করে এবং চুক্তি বাস্তবায়নের ছয় মাসে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না  বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়।
সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]