নতুন এক প্রতিযোগীতায় নেমেছে রুশ মহাকাশ সংস্থা। সব দেশকে ছাড়িয়ে তারাই সবচেয়ে বেশি নভোচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। নভোচারী নিয়োগের এই উন্মুক্ত প্রতিযোগিতা শুরু করেছে রুশ মহাকাশ সংস্থা রোসকোমোসে । নিয়োগপ্রাপ্ত নভোচারী টিমকে নভোযান ফেদেরাতসিয়া চালিয়ে চাঁদে যেতে হবে। রোসকোমোসের প্রথম উপপ্রধান নির্বাহী কর্মকর্তা আলেকসান্তার ইভানোভ এক সংবাদ সম্মেলনে বলেন, মার্চ মাসের ১৫ তারিখ থেকে এ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলতি বছরের শেষ পর্যন্ত তা অব্যাহত থাকবে।
নির্বাচন প্রক্রিয়ার ফলাফল ডিসেম্বরে প্রকাশ করা হবে এবং এর মাধ্যমে ছয় থেকে আট প্রশিক্ষণার্থীকে বেছে নেয়া হবে বলেও জানান তিনি। মহাকাশ বা বিমান প্রযুক্তি পরিচালনা সম্পর্কে জানা আছে এবং এ দিকে ঝোঁক আছে এমন সেরা বিশেষজ্ঞদের বেছে বের করার জন্য এ প্রক্রিয়ার উদ্দেশ্যে বলে জানান তিনি। তিনি আরো বলেন, এ ভাবে যাদের বেছে নেয়া হবে তারাই ভবিষ্যতে রুশ মহাকাশযান ফেদেরাতসিয়া পরিচালনাকারী প্রথম পাইলট হবেন।
প্রার্থীদের শিক্ষা ও পেশাগত দক্ষতা, স্বাস্থ্য, মনস্তাত্ত্বিক ক্ষমতা এবং দৈহিক সক্ষমতা খুঁটিয়ে পরীক্ষা করা হবে। রোসকোমোসের বিবৃতিতে আরো বলা হয়েছে, নির্বাচিত সবাইকে আন্তর্জাতিক মহাকাশ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ দেয়া হবে।
রুশ কোরোলেভ রকেট অ্যান্ড স্পেস কর্পোরেশন বা আরএসসি এনারজিয়া ফেদেরাতসিয়া’র দু’টি সংস্করণ তৈরি করছে। এর একটি চার অপরটি ছয়জন নভোচারিকে বহন করতে পারবে।
এদিকে পৃথিবীর নিম্নকক্ষ পরিক্রম এবং চাঁদে নামতে সক্ষম মহাকাশ যান তৈরি করছে চীন। এ ছাড়া, চাঁদে পাঠানোর লক্ষ্য নিয়ে মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং ব্ল অরিজিন এবং মহাকাশ এক্স ক্যাপসুল তৈরি করছে। অবশ্য এ দুই দেশকে পরাজিত করে চাঁদে পাঠানোর প্রতিযোগিতায় প্রথম হওয়ার লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে রাশিয়া।
জেড





