ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার প্রশাসন ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু আলোচনায় ইরানের ‘রেড লাইন’ অতিক্রম করবে না।
মঙ্গলবার বিশেষজ্ঞ পরিষদের ১৫তম সম্মেলনে প্রেসিডেন্ট রুহানি বলেন, তিনি ইরানের ন্যায়সঙ্গত অধিকারের ক্ষেত্রে কোনো ছাড় দেবেন না। কাজেই এ ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তিনি বলেন, ইরানের ওপর অন্যায়ভাবে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে চূড়ান্ত চুক্তিতে তার সব প্রত্যাহার করতে হবে পাশ্চাত্যকে।
ড. রুহানি বলেন, বাস্তবিক অর্থেই দু’পক্ষের পরমাণু আলোচক দলের সদিচ্ছা ও রাজনৈতিক ইচ্ছাশক্তি থাকলে খুব অল্প সময়ের মধ্যে চূড়ান্ত চুক্তি সই করা সম্ভব হবে। এমনকি অন্তর্বর্তী চুক্তি বাস্তবায়নের প্রথম ছয়মাসের মধ্যেও চুক্তি সই হয়ে যেতে পারে বলে তিনি উল্লেখ করেন। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই [/b]