ফ্রান্সের উচ্চ-গতিসম্পন্ন একটি ট্রেন একজন সাইকেল আরোহীর লাশ ৪০ কিলোমিটার দূরে ঠেলে নিয়ে গেছে। ট্রেনটির ধাক্কায় ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি নিহত হয় এবং চালকের অজান্তেই ট্রেনের ইঞ্জিনের সামনে লাশটি আটকে যায়।
ফ্রান্সের পূর্বাঞ্চলীয় বেলফোর্ট শহরের কাছে পেটিট-ক্রয়িক্স গ্রামের একটি লেভেল ক্রসিংয়ে ওই সাইকেল আরোহীকে ধাক্কা দেয় উচ্চ-গতিসম্পন্ন টিজিভি ট্রেন। তবে এটি দুর্ঘটনা না-কি আত্মহত্যা তা জানাতে পারেনি পুলিশ এবং ফ্রান্সের জাতীয় রেল কোম্পানি- এসএনসিএফ।
হতভাগ্য ব্যক্তির দুমড়ে-মুচড়ে যাওয়া সাইকেলটি ওই রেল ক্রসিংয়ে পড়ে থাকলেও তার লাশ ট্রেন-ইঞ্জিনের সামনে আটকে যায়। এটি আরো ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে মালহাউজ স্টেশনে পৌঁছার পর অন্যান্য যাত্রী ও রেলকর্মীরা বিষয়টি উপলব্ধি এবং লাশটি উদ্ধার করে।
এসএনসিএফ- এর একজন মুখপাত্র বলেন, “লাশটি ট্রেনের সামনে ডানদিকে গেঁথে যাওয়া অবস্থায় উদ্ধার করা হয়। চালক এটিকে দেখতে পাননি।” তিনি এ ধরনের ঘটনাকে ‘তুলনামূলক নজিরবিহীন’ বলে উল্লেখ করেন। ফ্রান্সের টিজিভি ট্রেন নিয়মিত ঘন্টায় ৩২২ কিলোমিটার গতিতে চলাচল করে। সূত্র: আইআরইবি
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]
লাশ ৪০ কি.মি ঠেলে নিয়ে গেল ট্রেন
ফ্রান্সের উচ্চ-গতিসম্পন্ন একটি ট্রেন একজন সাইকেল আরোহীর লাশ ৪০ কিলোমিটার দূরে ঠেলে নিয়ে গেছে। ট্রেনটির ধাক্কায় ৪৮ বছর বয়সী ওই
বহু হতাহতের আশঙ্কা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত
স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দ্রুতগতির দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মাদ্রিদের সঙ্গে সিউদাদ রিয়াল এবং আন্দালুসিয়ার মধ্যে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
ইঞ্জিন বিকল তিন ঘণ্টা পর কিশোরগঞ্জ ছাড়ল ঢাকাগামী ট্রেন
ইঞ্জিন বিকল হয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকে পড়েছিল ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস। নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিকল্প ইঞ্জিনের সাহায্যে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
রেল যোগাযোগ ব্যাহত কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেনের তিন বগি লাইনচ্যুত
কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ব্যাহত হয়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও আপলাইন বন্ধ রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
দিল্লিজুড়ে ট্রেন-মেট্রো বন্ধ না রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের
ভারতের রাজধানীর যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি-সহ (সিজেপি) বিভিন্ন সংগঠনের কর্মসূচির দিন, শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে ট্রেন, মেট্রো চলাচল বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার।
দিল্লিতে বিক্ষোভ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ৪১ হাজার সদস্য মোতায়েন; বন্ধ ইন্টারনেট, বাতিল ২৫৪ ট্রেন
যন্তরমন্তরে সিজেপির সমাবেশ ঘিরে ৪৫ মেট্রোস্টেশনে প্রবেশ-নির্গমন বন্ধ, প্রস্তুত ১২ আটককেন্দ্র; নজরদারিতে ৩০০-এর বেশি ক্যামেরা। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা নিয়েছে প্রশাসন।
















