ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শিক্ষা মন্ত্রী নাঈম আক্তারের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। আজ ২ আগস্ট মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়। তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।তার নিজস্ব হাউজ কমপ্লেক্স পের্রায়পোরাতে এ হামলা চালানো হয়।

পুলিশ অফিসিয়ালী জানায়, সোমবার গভীর রাতে জম্মু ও কাশ্মিরের শিক্ষামন্ত্রীর বাসার মেইন ফটকে একটা পেট্রোলবোমা ছোড়া হয় যাতে কোন প্রকার ক্ষয়ক্ষতি হয় নি। পুলিশ ভালোভাবে বিষয়টি ক্ষতিয়ে দেখছে। হামলা চালানোর সময় শিক্ষামন্ত্রী তার নিজ বাসস্থানে ছিলেননা।

জেড