চীনের রাজধানী বেইজিংয়ের একটি বাড়িতে শনিবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হন ১৯ জন এবং আহত হন ৮ জন।

এ খবর দিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া। স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্যমতে, বেইজিংয়ের দক্ষিণাঞ্চলীয় ডাক্সিং জেলায় এই দুর্ঘটনা ঘটে।

ভবনটি নিম্নব্যয়ী সাধারন মানুষদের বসবাসের জন্য বিশেষ করে যারা কর্মসংস্থানের জন্য বিভিন্ন দেশ থেকে চীনে যায় তাদের জন্য।

তবে ঠিক কিভাবে এই অগ্নিকান্ডের সুত্রপাত সে বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয় নি ওই প্রতিবেদনে। তবে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।
জেড