মিশরের একজন ছাত্র তার ফেইসবুক পাতায় লিখেছিলেন “রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পকে তিনি হত্যা করতে চান। আর ট্রাম্পকে হত্যা করলে পুরো বিশ্বই তাকে ধন্যবাদ জানাবে।

বার্তা সংস্থা এপি জানাচ্ছে, ২৩ বছর বয়সী এমাদেলদিন এলসায়েদ ফেইসবুকে ট্রাম্পকে হত্যার বিষয়ে এই মন্তব্য করার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে গত মাসে।

মিশরের এই ছাত্রকে যুক্তরাষ্ট্র থেকে তার দেশে ফেরত পাঠানো হবে কিনা তা নিয়ে এখন শুনানি হবে।

মিশরের একটি ইংরেজি পত্রিকা ‘দা কায়রো পোস্ট এই খবরটি টুইট করেছে

মি: এলসায়েদ বলছেন, মুসলিমদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে রাগের মাথায় তিনি ওই মন্তব্য করেছিলেন।

বার্তা সংস্থা এপি আরও জানাচ্ছে যে মি: এলসায়েদ তার মন্তব্যের জন্য দু:খ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে কারও ক্ষতি করার কোনও ইচ্ছে তার নেই।

এসটি