সৌদি আরব অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিচ্ছে। অভিবাসি আইন ভঙ্গ করীদের ১ লাখ সৌদি রিয়াল জরিমানা অথবা দুই বছরের জেল কিংবা নিয়োগ বাতিল হতে পারে। এছাড়াও নিজ দেশে ফেরত পাঠানোর মত বড় শাস্তির মুখোমুখি হতে হবে।
সৌদি আরবে বর্তমানে প্রায় ৩০ লক্ষ বাংলাদেশি কর্মরত আছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযান সৌদি আরবে কাজের জন্য আসা অভিবাসীদের বিরুদ্ধে কার্যকর হবে। এছাড়া ভ্রমণ, হজ্জ, ওমরা ও ভিসা মেয়াদ উত্তীর্ণদের বিরুদ্ধেও আইন লঙ্ঘনের বিধি কার্যকর করা হবে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, অভিবাসন আইনের গুরুতর লঙ্ঘনের জন্য এ সাজার মেয়াদ আরও বাড়তে পারে। এসব আইন লঙ্ঘনের ফলে যারা অভিযুক্ত হবেন তারা জামিনেও ছাড়া পাবে না বলে সাব জানিয়ে দেয় ওই মন্ত্রনালয়।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]