ইয়েমেনের রাজধানী সানায় একটি জানাজায় সৌদি নেত্বাত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ১৪০ জন নিহত এবং ৫২৫ জন আহত হয়েছে। শনিবার দেশটির হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানায় এ হামলার ঘটনা ঘটে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা নাসের-আল আরগালি বলেছেন, সানার দক্ষিণাঞ্চলে একটি বাড়িতে মানুষ শোক প্রকাশে জড়ো হয়। সেখানে এ বিমান হামলা চালানো হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
ইয়েমেনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়কারী জেমি মডরিক 'নৃশংস' এই হামলার নিন্দা জানিয়েছেন। বিদ্রোহী হুথি সরকার এই হামলার জন্য সৌদি জোটকে দায়ী করলেও তারা তা অস্বীকার করেছে।
জেড





