আরো উন্নত এবং শক্তিশালী হচ্ছে ইরানের নৌবাহিনী। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে দ্রুতগতির রণতরী তৈরির পরিকল্পনা নিয়েছে তারা। যা কিনা ঘণ্টায় ৮০ নট বা প্রায় দেড়শ কিলোমিটার বেগে চলতে পারবে বলে জানানো হয়েছে নৌবাহিনীর পক্ষ থেকে।
নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি বলেছেন, খুব দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে এপ্রিল মাস থেকেই এই শক্তিশালী এবং উন্নত যুদ্ধজাহাজ তৈরির কাজ শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে।
গত কয়েক বছর ধরে প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের অগ্রগতি কার্যত বিশ্বের নজরে। ইরান নিজ সামরিক সরঞ্জাম নির্মাণের ক্ষেত্রে এক ধরনের স্বনির্ভরতা অর্জন করেছে। ইরান সবসময় বলছে, এসব সামরিক শক্তি প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি নয় বরং শান্তির বার্তা বহন করছে।
এমআইএস।





