সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত নির্বাচনকে চ্যালেঞ্জ করে দেশটির একটি সাংবিধানিক আদালতে অভিযোগ করতে যাচ্ছে বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি।
সংশ্লিষ্টরা জানিয়েছে, মঙ্গলবার সাংবিধানিক আদালতে ২টি অভিযোগ করা হবে।
এব্যাপারে বিরোধীদলের মুখপাত্র কেভানোন্ড ইন্টারাকোমালইয়াসুট জানিয়েছেন, "আমরা যু্ক্তি তুলে ধরে বলব যে, নির্বাচনের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। সংবিধানের ৬৮ ধারায় সাংবিধানিক ভিত্তি দুর্বল করা এবং অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় আকড়ে ধরার চেষ্টা নিষিদ্ধ করা হয়েছে"।
চলতি মাসের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিরোধী দল অংশ গ্রহন করেনি। তারা গত বছরের নভেম্বর মাস থেকে বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ করে আসছে।
ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই
আন্তর্জাতিক
নির্বাচনকে থাইল্যান্ডের বিরোধীদলের চ্যালেঞ্জ
সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত নির্বাচনকে চ্যালেঞ্জ করে দেশটির একটি সাংবিধানিক আদালতে অভিযোগ করতে যাচ্ছে বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি। সংশ্লিষ্টরা জানিয়েছে, মঙ্গলবার সাংবিধানিক আদালতে ২টি অভিযোগ করা হবে।





